Saturday, September 12, 2026

বরাবর,

অধ্যক্ষ

সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর।

বিষয়: শারীরিক অসুস্থতা (দুর্ঘটনাজনিত) সংক্রান্ত ছুটির আবেদন।

মহোদয়,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী নাফিসা জান্নাত-এর অভিভাবক। গত ১২/০৮/২০২৬ তারিখে এক সড়ক দুর্ঘটনায় নাফিসার ডান হাত ভেঙে যায়। পরবর্তীতে অপারেশন করে তার হাতে রড প্রবেশ করানো হয়। বর্তমানে সে ডা. শফিকুল ইসলাম শফিক-এর সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে এবং ডাক্তারের কঠোর পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।

হাতে গুরুতর আঘাত ও অপারেশনের কারণে সে গত ১২/০৮/২০২৬ তারিখ হতে বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ সুস্থ হতে তার আরও কিছুদিন সময় লাগবে।

অতএব, মহোদয়ের নিকট আকুল প্রার্থনা, উক্ত দুর্ঘটনা ও শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনা করে গত ১২/০৮/২০২৬ তারিখ হতে বর্তমান সময় পর্যন্ত নাফিসা জান্নাতের অনুপস্থিতি মার্জনা করে ছুটি মঞ্জুর করতে যেন আপনার সদয় মর্জি হয়।

বিনীত,


নাফিসা জান্নাত-এর পক্ষে (অভিভাবক)

শ্রেণি: প্রথম

রোল নম্বর: 

শাখা

মোবাইল নম্বর: 

(সংযুক্তি: ডা. শফিকুল ইসলাম শফিক-এর প্রেসক্রিপশন ও চিকিৎসার কাগজপত্র)

Here for it

Aira collection by Asim jofa for this Eid 2023 Aaena Khan #WeddingWire2026 #Celebrations25 #Festive25 #groom #bride #destinationwedding #rituals Must-Try Salad Varieties for Your Next Meal
 
 
 
 
Was this email useful?
Yes
No
 
 

Your next find

Durefishan Saleem Inspired 3 Piece Lawn Suit 🤩 | Pakistani Summer Dress world geography
 
 
 
 
Was this email useful?
Yes
No
 
 

বরাবর, অধ্যক্ষ সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর। বিষয়: শারীরিক অসুস্থতা (দুর্ঘটনাজন...