Tuesday, November 4, 2025

বরাবর, 
মাননীয় প্রধান শিক্ষক, 
পুলিশ লাইন হাই স্কুল, দিনাজপুর।
বিষয়: স্কুলে অনুপস্থিত থাকায় জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব, 
সবিনয় নিবেদন এই যে আমার ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (মাহাদি) আপনার স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে আসছে। তার শারীরিক অসুস্থতার কারণে বিগত কিছুদিন স্কুলে উপস্থিত থাকতে পারে নাই, এই জন্য তাকে জরিমানা করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। তাই জনাব এর নিকট আবেদন আমার ছেলের জরিমানা মওকুফ করে, তাকে সুন্দর ভবিষ্যৎ গড়তে সাহায্য ও সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য থাকে যে অসুস্থ অবস্থায় আপনাকে মৌখিক ও দরখাস্তের মাধ্যমে অবহিত করা হয়েছিল।

অতএব, আমার উপরোক্ত বর্ননার প্রেক্ষিতে আমার ছেলের অনুপস্থিত থাকার জরিমানা মওকুফের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জনাবের সু মর্জি হয়।

বিনিত নিবেদক,
পিতা: মোঃ রুহুল কুদ্দুস 
ছাত্র: মোঃ আবু বক্কর সিদ্দিক (মাহাদি), অষ্টম শ্রেণী, পুলিশ লাইন হাই স্কুল,দিনাজপুর।

No comments:

Post a Comment

Your next find

Durefishan Saleem Inspired 3 Piece Lawn Suit 🤩 | Pakistani Summer Dress world geography     ...