Sunday, September 27, 2026

Fwd:


---------- Forwarded message ---------
From: Mahin Mahmud <mahin.dnj@gmail.com>
Date: Mon, Sep 28, 2026, 12:18 PM
Subject:
To: Mahin Mahmud <mahin.dnj@gmail.com>


বরাবর,

মাননীয় প্রশাসক মহোদয় সমীপেষু,

দিনাজপুর পৌরসভা কার্যালয়, দিনাজপুর।


বিষয়:  পৌরসভা হতে প্রেরিত চিঠির , স্মারক নম্বর - দিনাজ/ পৌর/২০২৬/১১৪৬ এর জবাব প্রদান প্রসঙ্গে


জনাব,

              বিনীত নিবেদন এই যে, আমি মোঃ মখলেসুর রহমান , পিতা হোসেন, দিনাজপুর পৌরসভার ২ নং ওয়ার্ড এর পাক পাহাড়পুর এর একজন নিয়মিত বাসিন্দা। আমি দিনাজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড এর চারুবাবুর মোড়ে অবস্থিত একটি ব্যবসাপ্রতিষ্ঠান এর মালিক , যার হোল্ডিং নং  ১০২৬, ওয়ার্ড নং ৩  আমি নিয়মিত ভাবে দীর্ঘদিন ধরে আমার বাসভবন এর পৌর হোল্ডিং কর, পৌরসভার ২ নং ওয়ার্ড এর দায়িত্ব প্রাপ্ত কর আদায়কারী কর্মচারী জনাব জাহাঙ্গীর এর নিকটে প্রদান করে আসছি।


            কয়েক বছর আগে, জনাব জাহাঙ্গীর আমাদের  জানান, পৌরসভার ৩ নং ওয়ার্ড এর কর আদায়কারী কর্মচারী হিসেবে যিনি দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি অবসর গ্রহণ করেছেন। তিনি আর কর নিতে আসবেন না। 

 উনার পরিবর্তে জনাব জাহাঙ্গীর একই সাথে ২ ও ৩ নং ওয়ার্ড এর কর আদায়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। ফলে আমরা সেই অর্থবছর  থেকে বিগত ২০২৫ অর্থবছর পর্যন্ত আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এর পৌরসভার হোল্ডিং কর জনাব জাহাঙ্গীর এর নিকট প্রদান করে আসছি।

যার আর্থিক মূল্য ৪,৫০,০০০ টাকার ও অধিক(সাড়ে চার লক্ষাধিক টাকা)।


       বিগত কিছুদিন পূর্বে, দিনাজপুর পৌরসভা কার্যালয় হতে কতিপয় কর্মকর্তা কর্মচারী আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এ আসেন এবং তারা আমাদের প্রতিষ্ঠান সিলগালা করে দেন। উনারা আমাদের জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান এর পৌর হোল্ডিং কর বকেয়া রয়েছে।এই ঘটনার ফলে আমাদের দীর্ঘদিনের কষ্টে অর্জিত ব্যবসায়িক সুনাম চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।উক্ত ঘটনার আকস্মিকতায় আমরা লজ্জিত,বিস্মিত ও হতভম্ব হয়ে যাই। কারণ আমরা প্রতিবছর অর্থবছর শুরু হওয়ার সাথে সাথে আমাদের প্রতিষ্ঠান এর যাবতীয় পৌর হোল্ডিং কর ,কর আদায়কারী জনাব জাহাঙ্গীর এর নিকট প্রদান করে আসছি।

 

        এই ঘটনার পরদিন আমরা  আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এর সকল হোল্ডিং কর পরিশোধ রশিদ দিনাজপুর পৌরসভার কর বিভাগে নিয়ে যাই। কর বিভাগ থেকে আমাদের জানানো হয় যে, জনাব জাহাঙ্গীরকে অত্র পৌরসভা থেকে অন্য পৌরসভায় বদলি করা হয়েছে।তারা আমাদের আরো জানান জনাব জাহাঙ্গীর কর্তৃক আমাদেরকে প্রদত্ত সকল রশিদ ই জাল, ভুয়া। লেজার বই  এর কোন উল্লেখ নেই। আমরা বুঝতে পারি, আমাদের সাথে চরম প্রতারণা করা হয়েছে। আমরা রশিদ এর সম্পূর্ণ প্রমানক সমূহ এই ঘটনা  মাননীয় প্রশাসক মহোদয় কে জানাই।


               ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে,চরম ক্ষতি স্বীকার করে, আমরা বিগত ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ দিনাজপুর পৌরসভার বকেয়া ৫,০৮,০০০ টাকা ( পাঁচ লাখ আট হাজার টাকা মাত্র) নিজ দায়িত্বে আবারও পরিশোধ করেছি। যার রশিদ প্রমানক এই চিঠির সাথে সংযুক্ত করা হলো।।                 


 তারিখ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ইং                                                     


বিনীত,



 মো: মখলেসুর রহমান,

হোল্ডিং নং ১০২৬, ওয়ার্ড নং ৩

গনেশতলা, দিনাজপুর।



No comments:

Post a Comment

"Matching Pfp" and more

My drawing ideas wheel over over 800 Cute Halloween costumes (duo)     ...